অগ্নিনির্বাপণ যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬টি অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা হয়েছে। উপজেলার বিভিন্ন দপ্তরে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র সরবরাহ করা হয়। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব অগ্নিনির্বাপণ যন্ত্র কিনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান বলেন, নাশকতাকারীদের হামলায় উপজেলার কোনো দপ্তর ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কায় উপজেলা পরিষদ থেকে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ ১৬টি দপ্তরে এগুলো সরবরাহ করা হয়েছে।