অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার সিলিন্ডার) বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ থেকে ওই অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো বিতরণ করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের সহায়তায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের কৌশল শেখানো হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন জানান, রামগতি উপজেলার বিভিন্ন দপ্তরসহ ছয়টি ইউনিয়ন ভূমি অফিস ও আটটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জন্য ২২টি অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার সিলিন্ডার) বিতরণ করা হয়েছে।