প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী একাদশ জাতীয় রোভার মুট আজ মঙ্গলবার রাতে শেষ হচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় রোভার মুটের অগ্নিশিখায় আলোকিত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর।
আয়োজক সূত্র জানায়, রোববার রাতে রোভার মুটের চারটি ভিলেজে কন্টিনজেন্টভিত্তিক তাঁবু জলসার আয়োজন করা হয়। এতে রোভার স্কাউটদের পক্ষ থেকে দলগত নৃত্য, গান ও অভিনয়শৈলী পরিবেশন করা হয়।
গত বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরতলির মানিকদহ হাউজিং প্রকল্প এলাকার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন করেন। এতে নেপালসহ সারা দেশের বাছাই করা দল থেকে প্রায় ৯০০ কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার গ্রুপের ১০ হাজার স্কাউট অংশ নিচ্ছেন।