অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জামাল মোল্লা নামের এক কৃষকের একটি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড হয়। জামাল মোল্লা বলেন, রাত পৌনে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ঘরটি পুড়ে ছাই হয়েছে। বাইরে থেকে দরজা আটকা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভায়। এরপর নড়াইল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। পুড়ে যাওয়া ঘরে গরু ও ফসল ছিল। আগুনে ১০৫ মণ পাট, একটি গরু, একটি শ্যালো মেশিন, একটি মোটর, ধান, চাল, রবিশস্য ও আসবাব পুড়ে যায়। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’