প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গত রোববার দিবাগত রাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের আসবাব ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ জানায়, কাপাসিয়া বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় কাজ শেষে রোববার রাতে বাড়ি চলে যান নেতা-কর্মীরা। রাতের কোনো একসময়ে কার্যালয়ের একটি জানালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাজারের নিরাপত্তাকর্মীরা আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন, পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা এসে আগুন নেভান। এরই মধ্যে কার্যালয়ের আসবাব, আলমারি ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহমঞ্চদ শহীদুল্লাহ বলেন, যারা সারা দেশে নাশকতা সৃষ্টি করছে, তারাই কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। গাজীপুর প্রতিনিধি