অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর প্রেসক্লাব ভবনের দোতলায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে গত রোববার আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে তিন যুবক এসে হরতালে খোলা রাখায় কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপক ও কার্যালয়ে অবস্থান করা কর্মীদের গালিগালাজ করে। পরে তাঁদের বের করে দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে সেখান থেকে সটকে পড়ে।  নিজস্ব প্রতিবেদক, রংপুর