অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলার ঘাটেরপাড় নামক স্থানে গত সোমবার দিবাগত রাতে একটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে জলঢাকা থানার পুলিশ গতকাল সকালে পুড়ে যাওয়া গাড়িটি থানায় নিয়ে আসে। থানার ওসি মনিরুজ্জামান জানান, গাড়িটির মালিক দিনাজপুরের আশরাফুল ইসলাম। রংপুর থেকে পাটগ্রামের উদ্দেশে যাওয়ার পথে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়।
নীলফামারী প্রতিনিধি