অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম খানের সমর্থক ফুলবর হোসেনের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে ফুলবরের চাটখইর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি