অগ্রগতি সত্ত্বেও পোশাক খাতে বিভিন্ন সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে গত বছর আয় করেছে প্রায় ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। অথচ ১৯৭৮ সালেও এটা ছিল মাত্র ১২ হাজার ডলার। রপ্তানি আয়ের এ চিত্রই বলছে, এই খাতে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। সাফল্যে অনেকটা ভূমিকা রেখেছে ‘মাল্টি-ফাইবার অ্যারেঞ্জমেন্ট’-এর অধীন শুল্কমুক্ত বাজারসুবিধা, বেশ কিছু উন্নত দেশে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার ও প্রতিযোগিতামূলক শ্রম মজুরি। তবে এই খাত নানা চ্যালেঞ্জের সম্মুখীন। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার মতো মনুষ্যসৃষ্ট সমস্যার পাশাপাশি অনিরাপদ কর্মপরিবেশ বড় চ্যালেঞ্জ। যদিও এ দুর্ঘটনার পর কারখানা ভবনের উন্নয়ন ও কর্মীদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংগঠনগুলো, গার্মেন্টস মালিকেরা ও বিশ্বের বড় ক্রেতা প্রতিষ্ঠান। দ্য নিউজলেন্স