অগ্রণী ব্যাংকে নারী দিবস উদ্যাপন এবং গুণী নারী সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে যথাযথ মর্যাদায় আড়ম্বরপূর্ণভাবে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে গুণী নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। ছবি: রাজিব আহমেদ
অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে যথাযথ মর্যাদায় আড়ম্বরপূর্ণভাবে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে গুণী নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। ছবি: রাজিব আহমেদ

অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে যথাযথ মর্যাদায় আড়ম্বরপূর্ণভাবে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে গুণী নারীদের সম্মাননা দেওয়া হয়েছে।

৮ মার্চ সন্ধ্যায় ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে শুরু হয় জাঁকজমকপূর্ণ এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক জাকিয়া বেগম।

অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নারীর ক্ষমতায়ন এবং সমতার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সুন্দর কর্মপরিবেশ নিয়ে বক্তারা আলোচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়নে নারীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নারী নেতৃত্বের প্রতি সব নারীকে উদ্বুদ্ধ করেন এবং উৎসাহমূলক ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্যাংকটির গ্রাহক ও সফল নারী উদ্যোক্তা মোছাম্মৎ নূরুন্নাহার বেগমকে অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোছাম্মৎ নূরুন্নাহার বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।