অগ্রসর বিক্রমপুরের ফ্রি চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুরে জমিদার যদুনাথ রায়ের বাড়িতে নবনির্মিত বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিককেন্দ্রে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়। গতকাল সকাল নয়টায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনাবিষয়ক সম্পাদক নূহ-উল আলম লেনিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর কেন্দ্রের সভাপতি আবদুল মালেক ভূঁইয়া, নজরুল ইসলাম, জলিল ঢালী, আনোয়ার হোসেন, মো. আবু হানিফ প্রমুখ।