অগ্রাধিকার হবে দুর্ভোগ কমিয়ে স্বস্তি দেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনিযুক্ত যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাঁর অগ্রাধিকার হবে মানুষের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দেওয়া। যত দ্রুততম সময়ে স্বস্তি দিতে পারবেন, ততই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি যোগ হবে।যোগাযোগমন্ত্রী হিসেবে গতকাল বুধবার দায়িত্ব নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।বহুল আলোচিত পদ্মা সেতুর বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করাটাই আমার অগ্রাধিকার।’ পদ্মা সেতুর কাজ শুরু করাকে তিনি চ্যালেঞ্জ মনে করেন। তিনি বলেন, ‘পকেট ভারী করার ধান্দা আমার নেই। সততার সঙ্গে সবাইকে নিয়ে আমি কাজ করব।’ওবায়দুল কাদের বলেন, ‘এটি কোনো দলীয় কার্যালয় হবে না। আমি দলীয় সরকারের মন্ত্রী, দলের মন্ত্রী নই। আমি বাংলাদেশের মন্ত্রী।’ যোগাযোগব্যবস্থার উন্নয়নে কী করবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার হাতে দুই বছর সময় আছে বলা হচ্ছে। এটা ঠিক না। আমি বলব আমার সময় রয়েছে দেড় বছর। কারণ, মেয়াদ শেষের ছয় মাস আগে থেকেই নির্বাচনের ডামাডোল শুরু হয়। পথ অনেক, পেট্রল কম। তার পরও সময় ও ফান্ডের দিকে নজর রেখে উন্নয়ন পরিকল্পনা করব।’তাঁর মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চোখে দেখব, কানে শুনব। ওয়েট অ্যান্ড সি।’ মন্ত্রী হিসেবে গত ২৮ নভেম্বর তিনি শপথ নেন এবং যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান ৫ ডিসেম্বর।