অগ্রিম ট্রেন টিকিট বিক্রির শেষ দিনে একই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দে এক লাফে ঊর্ধ্বমুখী। কিন্তু পা ঠিকমতো মাটিতে না পড়ায় ‘পপাত ধরণিতল’। তার পরও মুখ হাসিতে উজ্জ্বল। কারণ, বাড়ি যাওয়ার টিকিট পেয়েছেন। টিকিট পাওয়া এই ভাগ্যবান হচ্ছেন কলেজছাত্র মুকুল। ১৮ তারিখ চাকরিজীবী বোনের সঙ্গে সিরাজগঞ্জের বাড়ি যাবেন তিনি।গতকাল বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে কাউন্টার বন্ধ হয়েছে দুপুর সাড়ে ১২টায়। যথারীতি খালি হাতে ফিরেছে হাজারো মানুষ। এবার ঈদের জন্য ভিআইপিসহ সংরক্ষিত আসন বাদে সাধারণের জন্য মাত্র ১০ হাজার ৯৯৭টি অগ্রিম টিকিট ইস্যু করা হয়। এর একটি অংশ আবার অনলাইন ও মোবাইলের খুদেবার্তার মাধ্যমেও বিক্রি হয়।