অগ্রিম পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের তিনটি সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষদের চাকরির মেয়াদ ২৯ ও ৩০ ডিসেম্বর শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই তিন শিক্ষককে অধ্যক্ষ পদে অগ্রিম পদায়ন করা হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন ভূঁইয়াকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে, ৩০ নভেম্বর কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগমকে কুমিল্লা সরকারি কলেজে এবং ১৫ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আবু তাহেরকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৬ (কলেজ-১)-এর জ্যেষ্ঠ সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আবু তাহের বলেন, ‘অগ্রিম আদেশের বিধান রয়েছে।’