অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পল্লিসমাজের উদ্যোগে ভাটারা ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধে শতাধিক নারী অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি সদস্য সুলতান মাহমুদ, ব্র্যাকের কর্মসূচি সংগঠক মর্জিনা আক্তার প্রমুখ। ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, মিলনায়তনে শতাধিক নারী বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার করেছেন। মর্জিনা আক্তার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।