অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাঙালিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে দরিদ্র রোগীদের জন্য চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট সংযুক্ত করতে আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ভবনে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন-সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইবিষয়ক এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নুরুজ্জামান এই অঙ্গীকার ব্যক্ত করেন। অন্ধকল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি জোহরুল ইসলামের সভাপতিত্বে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলাম। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ খাদেমুল ইসলাম, দুরুল হোদা, নূর-ই-আখতার জোবেদা বেগম, শফিকুল আলম প্রমুখ।