অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে দুই শতাধিক নারী-পুরুষ তাঁদের সন্তানদের বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটুএইচ প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদের হলরুমে ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনা’বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষক, ইমাম, চিকিৎসক, কাজি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। তাঁরা তাঁদের সন্তানদের বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন। সভায় বক্তব্য দেন ইউএনও জিলুফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তাসলীমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বেগম, কুর্শা ইউপির চেয়ারম্যান আফজালুল হক চৌধুরী, ইমাম মতিয়ার রহমান প্রমুখ।