অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।ইউএনও তানভীর আজম সিদ্দিকী জানান, সভায় সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। উপস্থিত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরাও নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন বলে তিনি জানান।