অঙ্গীকার আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার আইন অনুযায়ী সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পানির জন্য কোনো নতুন কূপ খনন, নলকূপ স্থাপন বা পানি সরবরাহের জন্য কোনো উৎসের ব্যবস্থা করা যাবে না। অনুমোদন ছাড়া নলকূপ স্থাপনকারী ব্যক্তিদের সন্ধানে নেমেছে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. শরীফুজ্জামানের নেতৃত্বে একটি দল। গতকাল প্রথম দিনে এ দলটি সোনাতুলা এলাকার ‘ক্রিস্টাল আই টাওয়ার’ নামের একটি ফ্ল্যাটবাড়ি, আম্বরখানার হোটেল কায়কোবাদ ইন্টারন্যাশনাল, হোটেল হিমেল, সিটি লিংক, মেট্রোপলিটন ক্লিনিক ও আরোগ্য ক্লিনিকে অনুমোদনহীন নলকূপ পায়। পরে তাদের কাছ থেকে সাত দিনের মধ্যে অনুমোদিত নলকূপ ব্যবহারের লিখিত অঙ্গীকার আদায় করা হয়। দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চলে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট