অচল হাত নিয়ে পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকে বাঁ হাত নেই। ডান হাতটিও অনেকাংশে বিকল। সে হাতেই এবারের এসএসসি পরীক্ষার কঠিন পথ পাড়ি দিয়েছে সে। নাম তার সূর্য্যমনি হেমরন।ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আদিবাসী পল্লির রাফি হেমরনের মেয়ে সূর্য্যমনি। নারগুন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩ পেয়েছে সে।রাফি হেমরন জানান, দিনমজুরের কাজ করার পরও মেয়ের আগ্রহ দেখে পড়ালেখা করিয়েছেন। ফল এত ভালো না হলেও তাঁর মেয়ে পাস করেছে। এতেই তিনি গর্ব বোধ করেন।সূর্য্যমনি জানায়, অভাবের সংসারে অনেক দিন না খেয়ে স্কুলে গেছে। কেরোসিনের অভাবে রাতে পড়তে পারেনি। পড়াশোনা করেছে দিনের আলোয়।নারগুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বনি আমিন বলেন, ‘সূর্য্যমনি শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও ওর অদম্য ইচ্ছা আছে। এই ইচ্ছাশক্তির ওপর ভর করেই সে উত্তীর্ণ হয়েছে।’