প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মডার্ন হাইস্কুলের অচলাবস্থা নিরসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার শিক্ষার্থীরা নগরে বিক্ষোভ মিছিল করেছে। এরপর তারা কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।
একই সঙ্গে শিক্ষার্থীরা বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। এ ছাড়া অভিভাবকদের পক্ষ থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠন করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজল খান বলেন, ‘সুশৃঙ্খলভাবে বিদ্যালয়ে পাঠদান চলছে। একটি কুচক্রী মহল বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।’
১৯৯৩ সালে কুমিল্লা মডার্ন হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।