প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, অচিরেই রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হচ্ছে জামায়াত। বাংলাদেশের রাজনীতির মানচিত্র থেকে সমূলে মুছে যাবে জামায়াত-শিবিরের অস্তিত্ব। জামায়াত-শিবির বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা কখনো স্বাধীন বাংলায় বাস্তবায়িত হবে না।
নজিবুল বশর মাইজভান্ডারী গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির নানুপুরে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী মিছিলোত্তর আওয়ামী যুবলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।