অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর সহকারী গণেশ চন্দ্রসহ চারজনকে অচেতন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল শনিবার ভোরে নাটোর রেলস্টেশন থেকে দুজনকে ও মাদ্রাসা মোড় এলাকার বাস টার্মিনাল থেকে অন্য দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দুপুর পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খাবারের সঙ্গে বিষাক্ত কিছু খাওয়ানোয় তাঁরা সংজ্ঞা হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাটোর জেলা শাখার সভাপতি জীতেন্দ্র নাথ প্রামানিকও একই কথা বলেন।