অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার ওভারব্রিজের নিচ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাপত্রে ‘বিষক্রিয়া’ উল্লেখ আছে।
এসআই আবদুস সাত্তার বিকেলে বলেন, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তির পরনে কালো প্যান্ট ও চেক ফতুয়া রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনো ওই ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি।