অচেতন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে আবদুল মান্নান (৫০) নামের এক ব্যবসায়ীকে অচেতন করে পেঁয়াজ ও রসুনবোঝাই পিকআপ ভ্যান নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতকারীরা। মান্নানের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার দুলাউরা গ্রামে। মান্নানকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে অচেতন অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেন। পরে তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চেতনাশক্তি ফিরে পান তিনি। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।