অচেতন করে লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিবারের দুই সদস্যকে অচেতন করে দুই ভরি স্বর্ণালংকার ও অন্য মালামাল লুট করে নিয়েছে চোরেরা। গত বুধবার রাতে পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের জামিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জামিলুরের স্ত্রী শারমিন সুলতানা বলেন, ১৫ দিন আগে রেখা বেগম নামের এক নারী তাঁদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। তিনি স্বামীকে নিয়ে থাকতেন। শারমিন ঘুম থেকে জেগে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং মালামাল ছড়ানো-ছিটানো। ওই দম্পতিও তাঁদের কক্ষে নেই। এরপর স্বামী ও শাশুড়িকে জাগাতে গিয়ে দেখেন, তাঁরা অচেতন হয়ে রয়েছেন।