প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সড়কের পাশ থেকে গতকাল শুক্রবার অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। শেরপুর থানা পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে তাঁদের উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শেরপুর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক থেকে ওই পাঁচজনকে অচেতন অবস্থায় নামিয়ে ট্রাকটি দ্রুত বগুড়ার দিকে চলে যায়। সংবাদ পেয়ে তাঁরা অচেতন ব্যক্তিদের উদ্ধার করেন। তিনি ধারণা করছেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।