অজগর অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল শনিবার বেলা ১১টার দিকে ট্রান্সমিটারযুক্ত একটি বার্মিজ অজগর অবমুক্ত করা হয়েছে। উদ্যানের জানকি ছড়ায় অজগরটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ৫ ফেব্রুয়ারি সাপ গবেষক এম এ রশীদ ও শাহরিয়ার সিজার আট ফুট লম্বা এ অজগরের গায়ে ট্রান্সমিটার যুক্ত করে উদ্যানে অবমুক্ত করেছিলেন। অজগরটি লোকালয়ে চলে এলে ২৭ ফেব্রুয়ারি উপজেলার বদলেরগাঁও গ্রামে জনতার হাতে ধরা পড়ে। পরে উদ্যানে সাপ সেবাকেন্দ্রে এর সেবাযত্ন করা হয়।