অজগর অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দারা গত বুধবার রাত আটটায় একটি অজগর সাপ ধরেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গতকাল দুপুরে তাঁদের কাছ থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী আদমপুর বনবিটে ধরা পড়া অজগরটি অবমুক্ত করেন। রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা অজগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজগরটি পাঁচ ফুট লম্বা হবে।