অজগর আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ-তীরবর্তী চর ভোলমারায় ১৬ ফুট দীর্ঘ একটি অজগর আটক করেছেন গ্রামবাসী। গত শুক্রবার চর ভোলমারা বেড়িবাঁধ এলাকার একটি কেওড়া বন থেকে অজগরটি আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে চর ভোলমারা বেড়িবাঁধের একটি কেওড়া বনে কৃষক রুহুল আমিন অজগরটি দেখতে পান। খবর পেয়ে গ্রামের কয়েকজন অজগরটি আটক করেন। গতকাল দুপুরে বড় মাছুয়া ইউপির চেয়ারম্যান নাসির হোসেন অজগরটি সুন্দরবনের বগি স্টেশনের কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।