অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চা-বাগানের ১৭ নম্বর প্ল্যান্টেশন এলাকা থেকে বাগানের কর্মকর্তা ও চা-শ্রমিকেরা এটি উদ্ধার করেন। চা-বাগানের সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, সাপটি উদ্ধার করে লাউয়াছড়া বনবিট কর্মকর্তাকে খবর দেওয়া হয়। পরে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম এসে অজগর সাপটিকে ধরে বস্তাবন্দী করে চা-বাগানের কার্যালয়ে নিয়ে এর ওজন পরিমাপ করেন। বনবিট কর্মকর্তা বলেন, সাপের ওজন ১৪ কেজি ও এটি সাড়ে আট ফুট লম্বা। পরে এটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|