অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আফজাল হকের ভাড়াউড়া গ্রামের বাড়ি থেকে গতকাল সোমবার একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে। এটি ধরার সময় সজল দেব নামের একজন আহত হয়েছেন। অজগরটি আট ফুট লম্বা, ওজন প্রায় ১০ কেজি।