অজগর ও পরিযায়ী পাখি অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি অজগর সাপ ও বিরল প্রজাতির পরিযায়ী পাখিসহ বিভিন্ন বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ এসব প্রাণী অবমুক্ত করেন। বন্য প্রাণী অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব। অবমুক্ত করা বন্য প্রাণীগুলো হলো: দুটি অজগর, একটি বানর, ছয়টি সরালি হাঁস, একটি রাজ সরালি হাঁস, ছয়টি বক, তিনটি নিশি বক ও একটি কালেম। এ ছাড়া আটক করা কারেন্ট জাল পোড়ানো হয়। পরে জাতীয় উদ্যানে একটি বৃক্ষ রোপণ করেন চিফ হুইপ।