অজগর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লস্কর তালুকদার পাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার একটি অজগরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গ্রামের রাখাল বালক সিরাজুল ইসলাম জানায়, গতকাল সকালে গ্রামের নিকটবর্তী পাহাড়ের নিচে একটি ছাগল ধরে গিলছিল ওই অজগরটি। এ সময় ১৫-২০ জন রাখাল বালক সাপটিকে পেটাতে শুরু করে। পরে সাপটি ছাগলটিকে উগরে দেয়। একপর্যায়ে সাপটি মারা যায়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের পোমরা বিট কর্মকর্তা সুরজিত চৌধুরী বলেন, ক্ষুধার তাড়নায় সাপটি পাহাড় থেকে নেমে এসেছিল। সাপটির ওজন প্রায় ৩৫ কেজি এবং দৈর্ঘ্যে এটি প্রায় ২০ ফুট। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।