অজগর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আবু হানিফের বাড়ির সামনে গত সোমবার দিবাগত রাতে একটি অজগর সাপ পিটিয়ে মেরেছে এলাকাবাসী।আবু হানিফ জানান, রাত সাড়ে ১১টার দিকে কামরুজ্জামান নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রথমে তিনি সাপটিকে দেখে চিৎকার করেন। এ সময় আবু হানিফ, ময়েন আলী, আশরাফ আলী ও আসাদুলসহ ১০ থেকে ১৫ জন গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে সাপটিকে পিটিয়ে মারে। পরে মেপে দেখা যায়, এটি লম্বায় ১০ ফুট এবং ওজনে প্রায় ১৫ কেজি।নিরীহ সাপটিকে কেন পিটিয়ে মারলেন—জানতে চাইলে আবু হানিফ বলেন, এর আগে গ্রামের বহু মুরগি হারিয়েছে। আমাদের ধারণা, এ সাপই মুরগি খায়। আর এটি কী সাপ, আমরা রাতের আঁধারে বুঝতে পারিনি। তাই মেরেছি। বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, ‘ঘটনাটি আমাদের জানা ছিল না। খবর নিয়ে কিছু করণীয় থাকলে করা হবে।’