অজগরটি সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর এলাকায় গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন একটি অজগর দেখতে পায়। গ্রামবাসী এটাকে পিটিয়ে মারবে নাকি বনবিভাগকে খবর দেবে এই নিয়ে তর্কে মেতে ওঠে। পরে অবশ্য জয় হয় মমত্ববোধের, অজগরের প্রতি সহানুভূতির।স্থানীয় লোকজন বনবিভাগকে খবর দেয়। বেলা একটার দিকে বনবিভাগের কর্মীরা অজগরটি ধরেন। পরে তাঁরা রওনা দেন সুন্দরবনের উদ্দেশে। সন্ধ্যা ছয়টার দিকে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করেন তাঁরা।বনবিভাগের কর্মী হাওলাদার আজাদ কবির প্রথম আলোকে বলেন, অজগরটি পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রের পাশের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এটি লম্বায় ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি।পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, যে এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে, তার প্রায় ২৫ কিলোমিটার দূরেই সুন্দরবন। ধারণা করা হচ্ছে, এটি সুন্দরবন থেকেই ওখানে চলে গিয়েছিল।