অজগরটিকে পিটিয়ে মেরে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে গত সোমবার রাতে একটি অজগর পিটিয়ে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে ওই রাতেই বন বিভাগ মৃত অজগরটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার লামুয়া গ্রামে সোমবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যবসায়ী সড়কের ওপর একটি অজগর দেখতে পান। এ খবর জানাজানি হলে গ্রামবাসী সেখানে জড়ো হয়ে সেটিকে পিটিয়ে মেরে ফেলে। বন বিভাগের বন্য প্রাণী শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি জিডি করা হয়েছে। অজগরটির ওজন প্রায় ২০ কেজি। গত মঙ্গলবার ময়নাতদন্ত শেষে অজগরটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।