অজগরের বাচ্চা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা বন্দর পৌরসভার মাকড়ঢোন গ্রাম থেকে শনিবার বিকেলে একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। অজগরের বাচ্চাটি মিজানুর রহমান চিংড়িঘের থেকে উদ্ধার করেন। পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের বনরক্ষী বজলুর রহমান বলেন, অজগরের বাচ্চাটি লম্বায় প্রায় পাঁচ ফুট এবং ওজন তিন কেজির মতো। ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে ভেসে এটি লোকালয়ে চলে আসে।