অজগরের মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এলাকায় পাওয়া একটি অজগর ছেড়ে দেওয়া হলো কাপ্তাই জাতীয় উদ্যানে। অজগরটি বিক্রির জন্য একদল লোক নিয়ে যাওয়ার সময় কয়েকজন পরিবেশকর্মী বাধা দেওয়ায় সাপটি রক্ষা পেয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উন্নয়ন বোর্ড কার্যালয়ের পাশের একটি গাছের ওপর কয়েক ব্যক্তি অজগরটি দেখতে পান।