অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ধানখেত থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে। গত শনিবার রাত আটটার দিকে বড় হলদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল রোববার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বড় হলদিয়া গ্রামের দুজন বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে গ্রামের রহিম শেখ নামের এক ব্যক্তি জমিতে ধান কাটতে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক তরুণীর লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।