প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পশ্চিম সোহাগদল গ্রামের আবু জাফরের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বলেন, তরুণের বয়স ২২ থেকে ২৩ বছর হবে। তাঁর পরনে চেক শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। সুরতহাল করার সময় লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।