পাবনার ঈশ্বরদীতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে গত সোমবার রাতে থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের নামে একটি হত্যা মামলা করেন।
পূবালী ব্যাংক লিমিটেড পাবনার টেবুনিয়া মালিগাছা শাখার কনিষ্ঠ (জুনিয়র) কর্মকর্তা (ক্যাশ) আবুল কালাম আজাদ ও অফিস সহকারী আমির হোসেনকে হত্যা করে ঈশ্বরদীর দাশুড়িয়ায় একটি আখখেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। গত সোমবার সকালে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
সাবিনা জানান, দুর্বৃত্তরা তাঁর স্বামীকে হত্যার পর মোটরসাইকেল, সোনার আংটি ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। রোববার ব্যাংক ছুটির পর আমির হোসেন মোটরসাইকেলে করে তাঁর স্বামীকে নিয়ে বের হন। এরপর তাঁর স্বামী আর ফিরে আসেনি।
পরিদর্শক (তদন্ত) আবদুল হাই তালুকদার জানান, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরাবা দুর্বৃত্তরা তাঁদের হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।