অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খোলপেটুয়া নদীর বৌদির ঘাট এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা সম্ভব হলেও এখনো নাম-পরিচয় জানা যায়নি। তাঁর শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।