অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে আখাউড়া রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুল সাত্তার বলেন, জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।