অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে আনুমানিক ৪৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মধুখালী থানা-পুলিশ। মধুখালী থানার এসআই আবদুর রউফ বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কামরখালী সেতুর পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। বেলা একটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের হাঁটুতে, মাথায় ও কপালের ওপরে ক্ষতের দাগ রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।