অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকায় পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা তিনটায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার কুমিরা ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটিএ জেটির কাছে একটি লাশ দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়। বেলা তিনটার দিকে সীতাকুণ্ড থানার পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের মুখে দাড়ি রয়েছে।