অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় তুলসীখালী সেতুর কাছে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় পুলিশ অজ্ঞাতনামা (৩০) এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। মৃত যুবকের পরনে ছিল কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও হলুদ রঙের ছাপা লুঙ্গি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী গতকাল শনিবার বেলা তিনটার দিকে কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় তুলসীখালী সেতুর কাছে ধলেশ্বরী নদীতে বস্তাবন্দী অবস্থায় এক জনের মৃতদেহ ভাসতে দেখে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশকে সংবাদ দেন। পুলিশ বিকেল পাঁচটার দিকে ধলেশ্বরী নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে।