অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রামের মাঠে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দাগনভূঁঞা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস জানান, লাশের মুখে-গলায় ও পিঠে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।