অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান এলাকা থেকে গতকাল শুক্রবার এক অজ্ঞাতনামা যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন সাংবাদিকদের বলেন, গতকাল বেলা সোয়া ১১টার দিকে উত্তরখান থানার ময়নার শহীদনগর প্রকল্পের বালুর মাঠের উত্তরে একটি জলাশয় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। যুবকের পরনে কালো রঙের ফুল প্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। ধারালো অস্ত্রের আঘাতে দুর্বৃত্তরা চার-পাঁচ দিন আগে ওই যুবককে খুন করে সেখানে ফেলে রেখে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।