অজ্ঞাত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের চৌড়হাস কালীমন্দির এলাকায় গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তাঁর মুখে দাড়ি এবং পরনে গেঞ্জি ও সাদাকালো চেক লুঙ্গি আছে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।